ফরিদপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এমপি নায়াব ইউসুফের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এমপি নায়াব ইউসুফের
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



ফরিদপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এমপি নায়াব ইউসুফের

ফরিদপুর জেলা প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের মাচ্চর কোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেদওয়ান বিশ্বাস তরুণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:২০   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
গাছের চারা পেল কালকিনির নবজাতকরা
ডাসারে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষাক্ত দিয়ে ধ্বংস, থানায় অভিযোগ
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ব্যাটারী বোঝাই ট্রাকের রেলিঙের ধাক্কা আহত-৩
কালাচ সাপকে দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে প্রাণ গেল ওঝার
জামালপুরে মধ্যরাতে যুবলীগের মশাল মিছিল
জামালপুরে ইয়াবাসহ দুই নারী আটক
সদরপুরে এক কেজি গাঁজাসহ কালাম ফকির আটক
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ