ফরিদপুর হাসপাতালে ৮০ বছর বয়সী বন্দির মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর হাসপাতালে ৮০ বছর বয়সী বন্দির মৃত্যু
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬



ফরিদপুর হাসপাতালে ৮০ বছর বয়সী বন্দির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ আলী (৮০) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।
মৃত সৈয়দ আশরাফ আলী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের মৃত সৈয়দ বাবন আলীর ছেলে। তিনি কয়েদি নং-৯৬৩৬/এ হিসেবে কারাভোগ করছিলেন।
জানা যায়, “Uncontrolled HTN with Restlessness” রোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হলে গত ২৭ মে রাত ৭টা ৪৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, তার বিরুদ্ধে আলফাডাঙ্গা ও বোয়ালমারী থানায় দায়ের হওয়া দুটি মামলায় সাজা ছিল। একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং অন্য মামলায় ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ ছিল। ঘটনা সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন জানান মিয়া জানান গত ৬ মার্চ ‌ আদালতে নির্দেশে ‌ সাজাপ্রাপ্ত হয়ে ‌ তিনি জেলা কারাগারে আসেন। এ ব্যাপারে আমাদের ‌ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৩৬   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তানের স্পিকারের বৈঠক
বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার
মাদক নির্মূল করতে পুলিশ একা পারবে না: এসপি হাবিব
‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার : ইসমাইল জবিউল্লাহ
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান শামার
সংস্কৃতি মন্ত্রীর সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাক্ষাৎ
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জমি সংক্রান্ত বিরোধে সরিষাবাড়ীতে কৃষককে গলা চিপে হত্যার চেষ্টা, আহত ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ