একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে: মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে: মির্জা ফখরুল
শুক্রবার, ২৯ মে ২০২৬



একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে: মির্জা ফখরুল

একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে নিচে নামানো যাবে না। উপরে রাখতে হবে। উচ্চ শিক্ষা দেয়ার জন্য অবশ্যই যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে। কোনো স্বজনপ্রীতি ও রাজনীতি তদবির করা হবে না।’

শুক্রবার (২৯ মে) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা শহরের তাতীপাড়ায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. ইসরাফিল শাহীনের সভাপতিত্বে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা তিনি নির্বাচনের আগে এসে কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। বিশ্ববিদ্যালয় বিশ্বের সাথে সম্পর্ক, তাই সেভাবেই পরিচালনা করতে হবে। সব সময় সুযোগ আসে না, সুযোগটাকে কাজে লাগাতে চাই।’

পরে সকাল ১১টায় তিনি জেলা শহরের কালিবাড়িতে অবস্থিত মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন।

এসময় মন্ত্রী বলেন, ‘এই সরকার দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। ব্যাংকগুলো খালি করে দিয়েছ। ব্যাংকে সবকিছু লুটপাট করে ৮০ লাখ কোটি টাকা লুট করে নিয়ে গেছে, এই আওয়ামী লীগ ও তাদের মন্ত্রীরা। সেখান থেকে আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে। তাই সকলের সহযোগিতা প্রযোজন। গেল তিন মাসে যেসব উন্নয়ন চেষ্টা করা হয়েছে।’

সুযোগ দিলে আগামী দিনগুলোতে সাংবাদিকদের সহযোগিতা করার চেষ্টা করা হবে বলেও জানান মির্জা ফখরুল।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৪০   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ