ফরিদপুর মেডিকেলে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর মেডিকেলে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু
শুক্রবার, ২৯ মে ২০২৬



ফরিদপুর মেডিকেলে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৭ মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত শিশুরা হলো— রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার মোঃ রেজার ছেলে আয়ান (৯ মাস) এবং ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি এলাকার মোঃ কামরুলের ছেলে আব্দুল্লাহ (৩ মাস)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামে আক্রান্ত হয়ে শিশু দু’টি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ নিয়ে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। আজ সকালে ‌ ‌ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ‌ এক বিজ্ঞপ্তি থেকে ‌ এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৮:২৭   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ