নিখোঁজের ৩ দিন পর ফরিদপুরের নিজ বাড়িতে ফিরলেন গরু বিক্রেতা শাকিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিখোঁজের ৩ দিন পর ফরিদপুরের নিজ বাড়িতে ফিরলেন গরু বিক্রেতা শাকিল
শনিবার, ৩০ মে ২০২৬



নিখোঁজের ৩ দিন পর ফরিদপুরের নিজ বাড়িতে ফিরলেন গরু বিক্রেতা শাকিল

ফরিদপুর জেলা প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে গরুর হাট থেকে গরু বিক্রি করে ফেরার পথে নিখোঁজ হওয়া ফরিদপুরের মো. শাকিল শেখ তিন দিন পর নিজ বাড়িতে ফিরে এসেছেন। শনিবার (৩০ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তিনি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পরিবারের কাছে ফেরেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার (২৭ মে) বিকেলে কেরানীগঞ্জের কদমতলী আমবাগিচা মাঠের গরুর হাট থেকে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে শাকিল নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।

বাড়ি ফিরে শাকিল জানান, তিনি সন্ত্রাসী চক্র ‘মলম পার্টি’র খপ্পরে পড়েছিলেন। দুর্বৃত্তরা তার পকেটে থাকা ১০ থেকে ১২ হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে গরু বিক্রি করে পাওয়া মূল টাকা তিনি কোমরে গুঁজে রাখায় তা নিতে পারেনি তারা।

তিন দিন পর শাকিলের নিরাপদে ফিরে আসায় পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তার সুস্থভাবে ফিরে আসাকে পরিবারের সদস্যরা স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন।

বাংলাদেশ সময়: ১১:৩৬:১৭   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে সরকারি নিয়ম ভেঙে কলেজের ৫টি গাছ কর্তন: অধ্যক্ষ ও ইজারাদারের বাকযুদ্ধ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ