ফরিদপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
শনিবার, ৩০ মে ২০২৬



ফরিদপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে ছাত্রনেতা খাইরুল ইসলাম রোমানের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী আনোয়ার পাশা, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ওয়ালিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং দেশের স্বাধীনতা ও উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবেই এ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় বক্তারা তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাহারুল ইসলাম রবিন।

বাংলাদেশ সময়: ১৩:৪১:২৬   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ