সাবেক ক্রিকেটারদের রিইউনিয়ন অনুষ্ঠিত ফরিদপুর স্টেডিয়ামে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক ক্রিকেটারদের রিইউনিয়ন অনুষ্ঠিত ফরিদপুর স্টেডিয়ামে
শনিবার, ৩০ মে ২০২৬



সাবেক ক্রিকেটারদের রিইউনিয়ন অনুষ্ঠিত ফরিদপুর স্টেডিয়ামে

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের নিয়ে এক বর্ণাঢ্য রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১১০ জন সাবেক ক্রিকেটার অংশগ্রহণ করেন।

আজ শনিবার সকাল ৯টা থেকে এ খেলা শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে সকাল থেকেই ফরিদপুর স্টেডিয়াম সাবেক খেলোয়াড়দের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা মোট চারটি দলে বিভক্ত হয়ে মাঠে নামেন। দীর্ঘদিন পর একসঙ্গে মাঠে নামতে পেরে সাবেক ক্রিকেটারদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ কয়েকদিন ধরে এ রিইউনিয়ন নিয়ে আলোচনা চলছিল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাবেক ক্রিকেটারদের পুনর্মিলন, পুরোনো স্মৃতি রোমন্থন এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।
এ রিইউনিয়নে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, বিভিন্ন লীগে খেলা অভিজ্ঞ খেলোয়াড় এবং ফরিদপুর জেলা দলের সাবেক খেলোয়াড়রা অংশ নেন। উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান বাবলু, কাজী আসাদ, মাসুদুর রহমান মুকুল, গোলাম নাসিম, তালহা জুবায়ের, মাহবুব আলম রবিন, জহির উদ্দিন সজল, আশফাক আলী রাহাত, মাহবুবুল আলম নিক্কনসহ ১১০ জন সাবেক ক্রিকেটার।
আয়োজকদের মধ্যে ছিলেন শফিকুর রহমান সোহাগ, তানভীর আহমেদ রাজিব, আবুল কালাম আজাদ, মাহফুজুর রহমান সোহেল, সায়ফুর রহমান সজিব, রাজিবুল হাসান রাজিব ও রুবায়েত ফেরদৌস জামি।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার চেয়ে সাবেক ক্রিকেটারদের একত্রিত হওয়া এবং মাঠে তাদের অভিজ্ঞতা ও স্মৃতি ভাগাভাগি করাই ছিল এ আয়োজনের মূল আকর্ষণ। প্রতিযোগিতায় ‌ যে চারটি দল ‌ অংশগ্রহণ করছে তারা হল ‌ ফরিদপুর ক্রিকেট একাডেমী, তালহা জুবায়ের একাদশ ‌, এভারগ্রিন ও এফ কেসিসি ‌

বাংলাদেশ সময়: ১৩:৫০:০৫   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ