ভোলায় শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
শনিবার, ৩০ মে ২০২৬



ভোলায় শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

জেলায় সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী আজ পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ভোলা জেলা বিএনপি’র পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় জেলা বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারন করে শোক র‌্যালী বের করেন। র‌্যালীটি বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিএনপি’র কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন,দলের জেলা আহ্বায়ক ও ভোলা জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-জেলা কমিটির সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন,ভোলা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম,ইয়ারুল আলম লিটন, ‎সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ ও সদস্য সচিব হেলাল উদ্দিন।

এছাড়া ভোলা জেলা যুব দলের সভাপতি জামাল উদ্দিন লিটন,সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৪০:০২   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ