ফরিদপুরে ঐতিহ্যবাহী কালী কীর্তন অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ঐতিহ্যবাহী কালী কীর্তন অনুষ্ঠিত
শনিবার, ৩০ মে ২০২৬



ফরিদপুরে ঐতিহ্যবাহী কালী কীর্তন অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী কালী কীর্তনের আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর। শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টায় শহরের অম্বিকাপুর পৌর মহাশ্মশানঘাটে এ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সনাতন ধর্মের প্রাচীন ও ঐতিহ্যবাহী কালী কীর্তনের ধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং হারিয়ে যেতে বসা এ সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভক্তিমূলক সংগীত ও কালী কীর্তনের মাধ্যমে দেবী মহামায়ার আরাধনা করা হয়।

অনুষ্ঠানে কালী কীর্তন পরিবেশন করে ‘টিম করুণাময়ী’। বিশ্বজিৎ চক্রবর্তীর পরিচালনায় সংগীত পরিবেশন করেন শৈবাল বসু, কাব্য সিংহ রায়, পার্থ সাহা, সৈকত শীল তপু, প্রিয়জিৎ কাপুড়িয়া, রোহিত দত্ত ও অপূর্ব কুমার শীলসহ অন্যান্য শিল্পীরা। তাঁদের পরিবেশনায় উপস্থিত ভক্তবৃন্দ মুগ্ধ হন।

এ অনুষ্ঠানে ফরিদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। কীর্তন শেষে উপস্থিতদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ফরিদপুরে কালী কীর্তনের চর্চা আরও বিস্তৃত হবে এবং সনাতন ধর্মের চিরন্তন ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২২:১৮:৫০   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তানের স্পিকারের বৈঠক
বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার
মাদক নির্মূল করতে পুলিশ একা পারবে না: এসপি হাবিব
‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার : ইসমাইল জবিউল্লাহ
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান শামার
সংস্কৃতি মন্ত্রীর সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাক্ষাৎ
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জমি সংক্রান্ত বিরোধে সরিষাবাড়ীতে কৃষককে গলা চিপে হত্যার চেষ্টা, আহত ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ