জিয়াউর রহমানের আদর্শ আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জিয়াউর রহমানের আদর্শ আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শনিবার, ৩০ মে ২০২৬



জিয়াউর রহমানের আদর্শ আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।

তিনি বলেন, জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।

নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং চরযশোরদী ইউনিয়ন, তালমা ইউনিয়ন পৃথকভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রথমে চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ২৫০ থেকে ৩০০ জন দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

পরে, তালমা ইউনিয়নের তালমা মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এরপর নগরকান্দা পৌরসভার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।

আলোচনা সভা উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরকান্দা পৌর যুবদলের সাবেক সভাপতি মো. তৈয়াবুর রহমান মাসুদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান, বাবুল তালুকদার, সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২:২১:৪৭   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন
জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন
বিশ্বকাপের হাফটাইমে তারকাখচিত জমজমাট আয়োজন
রূপগঞ্জ থেকে নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়া নারী গ্রেপ্তার
মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: এমপি মান্নান
ফতুল্লায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক
রাজাকাররা বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে : স্বাস্থ্যমন্ত্রী
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ