মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
শনিবার, ৩০ মে ২০২৬



মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

জাপানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়াকে পরাজিত করেছে বাংলাদেশ দল।

ছেলেদের জয়ের আনন্দের দিনে উল্টো চিত্র বালিকাদের গ্রুপে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ নারী দল।

আজ শনিবার সকালে বালকদের হাই-ভোল্টেজ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে মাত্র ৯ মিনিটেই লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

পেনাল্টি স্ট্রোক থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে নেন মুন্না ইসলাম। এর ঠিক তিন মিনিট পর (১২ মিনিটে) পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক হিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল হোসেন। তবে দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে মালয়েশিয়ার নাগুলান একটি গোল পরিশোধ করলে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ২-১।

তৃতীয় কোয়ার্টারে মুন্নার আরেক গোলে বাংলাদেশ আবার লিড বাড়ায়। শেষ কোয়ার্টারের চার মিনিটে হাকিমির গোলে মালয়েশিয়া খেলায় ফেরার চেষ্টা করে। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে জনি ইসলামের ফিল্ড গোলে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে।

তিন ঘণ্টা পর বাংলাদেশের নারী দল স্বাগতিক জাপানের বিপক্ষে ১২-০ গোলের ব্যবধানে পরাজিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৫৪   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ