সরিষাবাড়ীতে পুকুর থেকে ভ্যানচালকের মরদেহ ও ভ্যান উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে পুকুর থেকে ভ্যানচালকের মরদেহ ও ভ্যান উদ্ধার
সোমবার, ১ জুন ২০২৬



সরিষাবাড়ীতে পুকুর থেকে ভ্যানচালকের মরদেহ ও ভ্যান উদ্ধার

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সরকার বাড়ি এলাকার আব্দুল হান্নান মাস্টারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওমর ফারুক টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দীপ্তী (ভাটি গারো বাজার) গ্রামের হেমন্তের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর পুকুর থেকে ওমর ফারুকের মরদেহ এবং তাঁর ভ্যানটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, ওমর ফারুক একজন নবমুসলিম ছিলেন। বিয়ের পর তিনি নিজের আদি গারো ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি উপজেলার খালেকের মোড় এলাকার রফিক ফকিরের পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “পুকুর থেকে একজন ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

বাংলাদেশ সময়: ১২:৪২:৩৮   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে সরকারি নিয়ম ভেঙে কলেজের ৫টি গাছ কর্তন: অধ্যক্ষ ও ইজারাদারের বাকযুদ্ধ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ