বিয়ের আশ্বাসে সহবাস, সন্তানের জন্মের পর অস্বীকৃতি: স্বীকৃতি ও ন্যায়বিচার চান মর্জিনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ের আশ্বাসে সহবাস, সন্তানের জন্মের পর অস্বীকৃতি: স্বীকৃতি ও ন্যায়বিচার চান মর্জিনা
সোমবার, ১ জুন ২০২৬



বিয়ের আশ্বাসে সহবাস, সন্তানের জন্মের পর অস্বীকৃতি: স্বীকৃতি ও ন্যায়বিচার চান মর্জিনা

সদরপুর,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মালেক খানের মেয়ে মর্জিনার জীবনে নেমে এসেছে এক করুণ অধ্যায়। অভিযোগ রয়েছে, উপজেলার বাঙ্গালকান্দা গ্রামের নিরু সরদারের ছেলে রাসেল মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ের আশ্বাস দেন।
মর্জিনার দাবি, রাসেলের বিয়ের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তিনি তার সঙ্গে বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রীর মতো বসবাস শুরু করেন। প্রথমে সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজার সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় এবং পরে ঢাকায় রাসেলের মায়ের বাসায় তারা একসঙ্গে সংসার করেন।
সংসার জীবনের এক পর্যায়ে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তবে অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন একসঙ্গে বসবাস ও সন্তান জন্মের পরও রাসেল তাকে আইনগতভাবে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেননি।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল অন্যত্র আরও একটি বিয়ে করে নতুন সংসার করছেন। ফলে সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন করছেন মর্জিনা।
ভুক্তভোগী মর্জিনা তার সন্তানের পিতৃপরিচয় ও সামাজিক স্বীকৃতির পাশাপাশি একজন স্ত্রীর ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:২১   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : ডিসি মোঃ রায়হান কবির
সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ভাবনা মামদানির, ট্রাম্প বললেন ‘কোনোভাবেই না’
জয়ার নতুন সিনেমা দেখে কী বলছেন ভারতীয় সমালোচকেরা
কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের মধ্যেই মুখ খুললেন কাজল
দিল্লি পুলিশ কি ককরোচ জনতা পার্টির আন্দোলনের মাত্রা বুঝতে পারেনি
২৪ বছর আগে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনের যাবজ্জীবন
হজে কমল বিমান ভাড়া
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ