দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী
সোমবার, ১ জুন ২০২৬



দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ভবিষ্যতে দুগ্ধজাত পণ্য রপ্তানির সক্ষমতা অর্জনের লক্ষ্যে উৎপাদন বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সোমবার (১ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে। দুগ্ধ খাতসহ বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়ছে, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

তিনি আরও বলেন, দুগ্ধ খাতে নারীদের অবদান প্রশংসনীয় হলেও তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা বাড়াতে হবে। খামারিদের চাহিদা অনুযায়ী সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে এ খাত আরও এগিয়ে যাবে। একজন উদ্যোক্তার সাফল্য দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা গেলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ সুগম হবে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন পরিচালক ডা. বেগম শামছুননাহার আহম্মদ।

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল র‍্যালি, এতিম শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে দুধ বিতরণ এবং দুগ্ধ খাত নিয়ে আলোচনা সভা।

এদিকে একই দিন দুপুরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কারওয়ান বাজারস্থ প্রধান কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫:৫২:০৩   ১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চট্টগ্রামে ৬৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত
আদ-দ্বীনের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের পরামর্শ নিলেন স্বাস্থ্যমন্ত্রী
​সরিষাবাড়ীতে কোরবানির মাংস বিতরণে ‘দাপুস’ এনজিওর অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ
জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে যে ব্যাখ্যা দিলেন তথ্যমন্ত্রী
বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
বিয়ে করলেন দুয়া লিপা- ক্যালাম টার্নার
দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী
বিয়ের আশ্বাসে সহবাস, সন্তানের জন্মের পর অস্বীকৃতি: স্বীকৃতি ও ন্যায়বিচার চান মর্জিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ