‘জিয়াউর রহমান শুধু প্রেসিডেন্টই ছিলেন না, তিনি ছিলেন বাংলার রাখাল রাজা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘জিয়াউর রহমান শুধু প্রেসিডেন্টই ছিলেন না, তিনি ছিলেন বাংলার রাখাল রাজা’
সোমবার, ১ জুন ২০২৬



‘জিয়াউর রহমান শুধু প্রেসিডেন্টই ছিলেন না, তিনি ছিলেন বাংলার রাখাল রাজা’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জনগণের স্বার্থে নিজের পরিবার-পরিজনকে উপেক্ষা করে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। তিনি শুধু দেশের প্রেসিডেন্টই ছিলেন না, তিনি ছিলেন বাংলার রাখাল রাজা। তার রাজনীতি ছিল পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমভিত্তিক।

সোমবার (১ জুন) বিকালে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। যে স্বৈরাচারী আওয়ামী লীগ বিগত ১৭ বছরে লুটপাট করেছে, তারা ১৯৭২ থেকে ১৯৭৫ সালেও দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। পরবর্তীতে জিয়াউর রহমান সেই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করে শূন্য ঝুড়িকে পূর্ণ ঝুড়িতে রূপান্তর করেন।

পলাশ উপজেলা বিএনপি, ঘোড়াশাল পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূঁইয়া, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫২:০৪   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির
নগরকান্দায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন ওসি রাসুল সামদানী আজাদ
২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক
মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী
মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
শিক্ষা ও চাকরিতে নারায়ণগঞ্জ পিছিয়ে: মামুন মাহমুদ
১৫৬ পিস ইয়াবাসহ ফতুল্লায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা: ডিবি পুলিশের অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে সম্মানি প্রদান করবেন প্রধানমন্ত্রী : জনপ্রশাসন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ