পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ
মঙ্গলবার, ২ জুন ২০২৬



পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ

১০ জন খেলোয়াড় নিয়েও পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপে চার জাতির ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানকে রুখে দেয় লাল সবুজের দল। সোমবার মালদ্বীপের মালে স্টেডিয়ামে ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

এদিন ম্যাচের শুরুতে বাংলাদেশ গোলের সুযোগ পেয়েছিল। ফরোয়ার্ডদের ভুলে আর লিড নেওয়া হয়নি। পাকিস্তানের এই দলে প্রবাসী ফুটবলারদের আধিক্য। শারীরিক গঠন ও টেকনিকে বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল। তবে তারা বাজে ফিনিশিংয়ে গোল পায়নি।

ম্যাচে বাংলাদেশ এক পয়েন্টের পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছে। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। নিশ্চিত কয়েকটি গোল বাঁচিয়েছেন তিনি। বিশেষ করে ৬৭তম মিনিটে পাকিস্তানি ফরোয়ার্ডের দূরপাল্লার শট বা দিকে ঝাঁপিয়ে আংশিক সেভ করেন।

এরপর বল সাইড পোস্টে লেগে ফেরত আসে। এর কিছুক্ষণ পর আরেকটি আক্রমণ পাকিস্তানি ফুটবলার বক্সের মধ্যে দারুণ দক্ষতায় ভলির মাধ্যমে ড্রপ করে বল পোস্টে পাঠানোর চেষ্টা নসাৎ করে দেন শ্রাবণ। এ রকম আরও কয়েকটি আক্রমণ তিনি একাই রুখে দেন।

বাংলাদেশ ৬২তম মিনিটে দশ জনের দলে পরিণত হয়। মঞ্জুরুর রহমানকে রেফারি লাল কার্ড দেখান। যদিও ফাউলের ঘটনায় তিনি সম্পৃক্ত ছিলেন না। এজন্য বাংলাদেশের ফুটবলাররা প্রতিবাদ করলেও কোনো প্রতিকার হয়নি। উল্টো দেখা গেছে, পাকিস্তানের গোলরক্ষক বাংলাদেশের ফুটবলারকে আঘাত করছিলেন।

আক্রমণে পাকিস্তান এগিয়ে থাকলেও বাংলাদেশও একেবারে কম যায়নি। বিশেষ করে আব্দুল্লাহ ওমর দুটি ভালো সুযোগ মিস করেন। বাংলাদেশে এই ম্যাচে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল।

বাংলাদেশ সময়: ০:১১:৪২   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল
দুই মিনিটে পিছিয়ে যেয়েও জয় ছিনিয়ে নিল আর্সেনাল
ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে বার্সেলোনার চারে চার
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ