মঙ্গলবার, ২ জুন ২০২৬

ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২ জুন ২০২৬



ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচ কমাতে বিভিন্ন পরীক্ষায় ৮০ শতাংশ ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা জানান।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালগুলোকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর বিষয়ে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে।

কোনো রোগীর পরীক্ষার খরচ ১০ হাজার টাকা হলে তার মধ্যে ৮ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে হেমোরেজিক ডেঙ্গুসহ জটিল রোগীদের চিকিৎসা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:১৮   ১৩ বার পঠিত