আমের প্রলোভনে শিশুকে গরুর খামারে নিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৫০ বছরের ফারুক

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমের প্রলোভনে শিশুকে গরুর খামারে নিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৫০ বছরের ফারুক
মঙ্গলবার, ২ জুন ২০২৬



আমের প্রলোভনে শিশুকে গরুর খামারে নিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৫০ বছরের ফারুক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।
এরপর ভুক্তভোগীর মায়ের মামলা দায়েরের পর গ্রেপ্তার ফারুক মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দপাড়া এলাকায় হাজী ফোরকান আহমেদের গরুর খামারে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ফারুক মোল্লা পটুয়াখালীর গলাচিপা থানার চরবিশ্বাস এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে। সে বর্তমানে গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা ফোরকান আহমেদের বাড়িতে ভাড়া থাকত।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার সদর থানার বালুচর এলাকার সুলতান মোল্লার ১১ বছর বয়সী কন্যার সিদ্ধিরগঞ্জের গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে। শিশুটি রাতে বোনের বাসা থেকে নিজের বাসায় ফেরার পথে অভিযুক্ত মো. ফারুক মোল্লা তাকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে গরুর খামারের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে ঘরের দরজায় ধাক্কাধাক্কি করেন। এক পর্যায়ে ফারুক মোল্লা ঘরের দরজা খুললে শিশু রুমানা বের হয়ে আসে।
উপস্থিত জনতা তার চিৎকারের কারণ জানতে চাইলে সে বিস্তারিত খুলে বলে। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনতা তাৎক্ষণিক অভিযুক্ত ফারুক মোল্লাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. জাকিরুল ইসলাম বিপুলসংখ্যক পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাত আনুমানিক ৩টায় অভিযুক্ত ফারুক মোল্লাকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদালুল হক বলেন, ‘এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিশুটিকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন।’

বাংলাদেশ সময়: ১৬:১৫:৪০   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
পুশইন: দিল্লির সদিচ্ছা ছাড়া সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয়
জর্ডানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল অস্ট্রিয়া
ইতিহাসের এই দিনে
আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয়
আল কোরআন ও আল হাদিস
প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
ফ্যামিলি কার্ড নিয়ে কবে থেকে ও কেন কাজ শুরু করেছেন জানালেন প্রধানমন্ত্রী
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ