সংসদে আলোচনা ছাড়াই তেলের দাম বাড়ানো হয়েছে: জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে আলোচনা ছাড়াই তেলের দাম বাড়ানো হয়েছে: জামায়াত আমির
মঙ্গলবার, ২ জুন ২০২৬



সংসদে আলোচনা ছাড়াই তেলের দাম বাড়ানো হয়েছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের ওপর এক ধরনের জুলুম। তিনি অভিযোগ করেন, সংসদে আলোচনা ছাড়াই রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটের বাদাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে হলে তা সংসদে আলোচনা করে করা উচিত ছিল; কিন্তু জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ফাহিমা হত্যা মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার দিকে যায়, তাহলে আমরা ধরে নেব বিচার হবে না।

জামায়াত আমির দাবি করেন, রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যার বিচারও ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে; সরকারকে এমন নিশ্চয়তা দিতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।

সরকারের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না। তবে তিনি দাবি করেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৫১   ১৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় সাংবাদিককে মারধর, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি প্রেসক্লাবের
ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণে ২১ সাংবাদিক
আগামী মৌসুমে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা সরকারের
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সামনে ‘আলোকিত লালমনিরহাটের’ কার্যক্রম তুলে ধরবেন ত্রাণমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু জব্দ
সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ, পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশনা
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
চালকদের অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করবে সরকার: প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ