অর্পিত সম্পত্তির মাটি কাটায় সদরপুরে ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অর্পিত সম্পত্তির মাটি কাটায় সদরপুরে ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার, ৩ জুন ২০২৬



অর্পিত সম্পত্তির মাটি কাটায় সদরপুরে ৫০ হাজার টাকা জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হরিন্যা মৌজায় অর্পিত সম্পত্তি থেকে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সদরপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে অবৈধ মাটি কাটার বিষয়টি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অর্পিত সম্পত্তি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে বাবু মোল্লা (পিতা: ফরমান উদ্দিন আহমদ), সাং- হরিন্যা, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন জানিয়েছে, সরকারি ও অর্পিত সম্পত্তি রক্ষায় এবং অবৈধ মাটি কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে সদরপুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১১:৫১:২৪   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু
‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
আগামী বছর পদ্মা ব্যারাজ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদমন্ত্রী
৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছেন ডেপুটি স্পীকার কায়সার কামাল
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ