ফরিদপুরে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম আবির্ভাব তিথি পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম আবির্ভাব তিথি পালিত
বুধবার, ৩ জুন ২০২৬



ফরিদপুরে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম আবির্ভাব তিথি পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম আবির্ভাব তিথি পালিত হচ্ছে। এ উপলক্ষে শহরের চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরস্থ শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মন্দিরের উদ্যোগে বুধবার সকালে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৭টায় আশ্রম প্রাঙ্গণ থেকে একটি মঙ্গলময় ঊষা র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আশ্রম মন্দিরে এসে শেষ হয়। এতে ফরিদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্ত-অনুরাগী ও ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানে ‌ উপস্থিত ছিলেন ‌ কমিটির সভাপতি ‌ ননীগোপাল বিশ্বাস ‌ সাধারণ সম্পাদক অশোক কুমার বিশ্বাস ‌ সহ কমিটির অন্যান্য কর্মকর্তা বৃন্দ ‌।
এদিকে আবির্ভাব তিথি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর বিশেষ পূজা-অর্চনা, রাজভোগ, বাল্যভোগ ও সীতাভোগ নিবেদন। এছাড়া ভক্তদের অংশগ্রহণে প্রার্থনা, নামসংকীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজকরা জানান, শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ ও মানবকল্যাণের বাণী নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে আশ্রম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৯:১২   ১৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ