মাদারগঞ্জে সাপের কামড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারগঞ্জে সাপের কামড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
বুধবার, ৩ জুন ২০২৬



মাদারগঞ্জে সাপের কামড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে হুমায়রা নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত হুমায়রা ওই এলাকার স্বপন শেখের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে শিশু হুমায়রা ঘরে বসে মোবাইল দেখছিল। ওই সময় তার বাবা-মা ও দাদা-দাদি বাড়ির পাশের জমিতে ধানের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে খাট থেকে নিচে নামার সময় একটি বিষাক্ত সাপ শিশুটির পায়ে কামড় দেয়। হুমায়রা কান্নাকাটি শুরু করলে তার দাদা কামাল শেখ মাঠ থেকে বাড়িতে এসে বিষয়টি জানতে পারেন। তখন হুমায়রা তার দাদাকে জানায় যে, একটি বড় সাপ তাকে কামড় দিয়েছে।

সাপের কামড়ের পর স্বজনরা প্রথমে হুমায়রার পায়ে বাঁধন দিয়ে স্থানীয় এক কবিরাজের (ওঝা) কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের নামে মূল্যবান সময় নষ্ট হওয়ায় শিশুটির অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নিহত শিশুর চাচা সুজন মাহমুদ বলেন, “হুমাইরা আমার চাচাতো ভাইয়ের মেয়ে। মেয়েটি অত্যন্ত শান্ত-শিষ্ট ও মিশুক ছিল। তার এই আকস্মিক ও অবুঝ মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।”

হুমায়রার এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকরা আবারও মনে করিয়ে দিচ্ছেন, সাপে কাটলে কবিরাজ বা ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম প্রয়োগ করা উচিত।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৪৬   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ