জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা
বুধবার, ৩ জুন ২০২৬



জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মানিক, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, জাহিদ রিপন, শেখ মনির হোসেন, আশরাফুজ্জামান দুলাল, রেশাদুল হাকিম, কামরুজ্জামান সোহেল, শাহাদাত হোসেন তিতু, বেলাল চৌধুরী, মাসুদুর রহমান তরুণ, হাসানুজ্জামান, শফিকুল ইসলাম মনি, সাজ্জাদ হোসেন রনি, সঞ্জীব দাস, নার্গিস আক্তার, আসাদুল হক, জাহিদুল ইসলাম, মোহাম্মদ সেলিম মোল্লা, এস এম রুবেল, বিজয় পোদ্দার, এস এম মনিরুজ্জামান ও আবিদুর রহমান নিপুসহ অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভায় বক্তারা ফরিদপুরের সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন, প্রকৃত ও পেশাদার সাংবাদিকরা বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। মূলধারার সাংবাদিকতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং অপসাংবাদিকতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। বক্তারা উল্লেখ করেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর প্রেসক্লাব জেলার সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন ও গণমাধ্যমের বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনতে হবে। তারা নামসর্বস্ব ও সাইনবোর্ডভিত্তিক সাংবাদিকতার পরিবর্তে দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা বলেন, “আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলব।”

সভায় জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় জেলা প্রশাসকের সামনে উপস্থাপন করেন।

জেলা প্রশাসক মাজহারুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের মতামত মনোযোগ সহকারে শোনেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আগামী দিনে জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভার শুরুতে ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৩৫   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু
কালকিনিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপল‌ক্ষে নৌকা বাইচ,আকর্ষণ ‘বস্তাল এক্সপ্রেস’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ