সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে সরিষাবাড়ী প্রবাসী যুবকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে সরিষাবাড়ী প্রবাসী যুবকের মৃত্যু
শনিবার, ৬ জুন ২০২৬



সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে সরিষাবাড়ী প্রবাসী  যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : সৌদি আরবে বিদ্যুতায়িত হয়ে শামীম হোসেন (৩২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টার দিকে (সৌদি সময় বিকেল ৫টা) সৌদি আরবের দামাম শহরের একটি বাসার ছাদে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের আব্দুল ছালামের বড় ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। জীবিকার তাগিদে ২০২৪ সালে তিনি সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানে একটি তেল পাম্পে কর্মরত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে দামাম শহরের একটি বাসার ছাদে শুকনো কাপড় তুলতে যান শামীম। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সৌদি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পরিবারের সচ্ছলতা ফেরাতে ধার-দেনা করে শামীমকে বিদেশে পাঠিয়েছিলেন তার বাবা আব্দুল ছালাম। ঋণের বোঝা মাথায় নিয়ে ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার এখন দিশেহারা।

নিহতের মা জরিনা বেগম “ছেলে এমন মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহতালা ছেলেটাকে আমার কাছ থেকে নিয়ে গেলো। এখন ছেলেটির লাশ কবে দেশে আসবে সেটাও বলতে পারছি না। আমার ছেলেকে দেশে আইনা দেন।”

নিহতের বাবা আব্দুল ছালাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, পরিবারের সুখের জন্য ধার-কর্জ করে ছেলেকে সৌদি পাঠিয়েছিলাম। এখনো ধার-দেনা শোধ করতে পারিনি। এরই মধ্যে সব শেষ হয়ে গেল। তিনি ছেলের মরদেহ দ্রুত দেশে আনা এবং অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন মোস্তফা শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একটু সুখের আশায় বিদেশে গিয়ে তরুণের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত দেশে ফিরিয়ে আনার সব ধরনের চেষ্টা করা হবে।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১১:২৬:৩৮   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু
‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
আগামী বছর পদ্মা ব্যারাজ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদমন্ত্রী
৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছেন ডেপুটি স্পীকার কায়সার কামাল
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ