জামালপুরে ১২ মামলার কুখ্যাত গরু চোর লিয়াকত গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ১২ মামলার কুখ্যাত গরু চোর লিয়াকত গ্রেপ্তার
শনিবার, ৬ জুন ২০২৬



জামালপুরে ১২ মামলার কুখ্যাত গরু চোর লিয়াকত গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত গরু চোর লিয়াকত আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার জটিয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত লিয়াকতের বিরুদ্ধে মাদারগঞ্জসহ বিভিন্ন থানায় গরু চুরির একাধিক ঘটনা সহ ১২ থেকে ১৩টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় একটি চোর চক্র গড়ে তুলে গবাদিপশু চুরি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার একটি চৌকস দল জটিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “লিয়াকত আলী এলাকার একজন চিহ্নিত ও কুখ্যাত গরু চোর। তার চুরির উপদ্রবে সাধারণ খামারি ও কৃষকরা অতিষ্ঠ ছিল। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।”

লিয়াকতের গ্রেপ্তারের খবরে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী খামারিদের মাঝে স্বস্তি নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১১:০৯:১০   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে সরকারি নিয়ম ভেঙে কলেজের ৫টি গাছ কর্তন: অধ্যক্ষ ও ইজারাদারের বাকযুদ্ধ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ