খুলনায় বিশেষ অভিযানে কসাই লিটনসহ গ্রেফতার ৫৯

প্রথম পাতা » খুলনা » খুলনায় বিশেষ অভিযানে কসাই লিটনসহ গ্রেফতার ৫৯
শনিবার, ৬ জুন ২০২৬



খুলনায় বিশেষ অভিযানে কসাই লিটনসহ গ্রেফতার ৫৯

খুলনা নগরীতে বিশেষ যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কসাই লিটনসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) সকাল থেকে রাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী ও একাধিক মামলার আসামি মো. লিটন মীর ওরফে কসাই লিটন (৪০) এবং মো. রিফাত হোসেনকে (২০) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার লিটন মীর নগরীর শেখপাড়া লোহাপট্টি এলাকার আব্দুল রশিদ মীরের ছেলে। অন্যদিকে রিফাত হোসেন সোনাডাঙ্গা থানার পাইপাড়া বিসমিল্লাহ মহল্লার আইয়ুব আলীর ছেলে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে গ্রেফতার হওয়া অন্যদের মধ্যে খুলনা থানা এলাকা থেকে ১৩ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১৩ জন, লবণচরা থানা থেকে ৬ জন, হরিণটানা থানা থেকে ১ জন, খালিশপুর থানা থেকে ১৬ জন এবং দৌলতপুর থানা এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা কসাই লিটন ও রিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, জুয়া ও ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:২৫   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
হাসিনার নিজেকে নিরাপরাধ প্রমাণের পথ বিচারের মুখোমুখি হওয়া: আইনমন্ত্রী
মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ১০৪৩ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ আটক ৩
অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার
দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
স্মার্ট কৃষক কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর
মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য,৭০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ