ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি, খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি, খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ
শনিবার, ৬ জুন ২০২৬



ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি, খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে শনিবার (৬ জুন ২০২৬) নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন। সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার শিবু মার্কেট থেকে র‍্যালি শুরু হয়ে এলজিইডি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ করেন।

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা জোরদার করতে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সিভিল সোসাইটি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে র‍্যালিটি প্রাণবন্ত হয়েছে।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। মশক নিধন ও পরিচ্ছন্নতার পাশাপাশি নাগরিক সচেতনতাই এডিস মশার বংশবিস্তার রোধের সবচেয়ে কার্যকর উপায়। বাড়ির আশপাশে জমে থাকা পানি, ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও ডাবের খোসায় পানি জমতে দেওয়া যাবে না।

জেলা প্রশাসন প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মওলানা মাইনুদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতির জেলা সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:৫২   ১৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস
আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন : বিদ্যুৎমন্ত্রী
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ