![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান তাসমিম কিডনিতে পাথরের অপারেশনের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থার সহযোগিতা কামনা করেছেন।
জানা যায়, তাসমিমের ক্লাস রোল নম্বর ২২৩৬০৬।
তিনি ফরিদপুর পৌর এলাকার গোয়ালচামটের বাসিন্দা। তার বাবা মো. রিপন পেশায় একজন রাজমিস্ত্রী। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি নিয়মিত কাজ করতে পারেন না। এরই মধ্যে তাসমিমের মা মারা যাওয়ায় পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। বর্তমানে তিনি টিউশনি করে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি চিকিৎসা পরীক্ষায় তাসমিমের কিডনিতে পাথর ধরা পড়ে। এ কারণে তিনি তীব্র ব্যথা, বমিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন প্রয়োজন। অপারেশনের জন্য প্রায় ৭০ হাজার টাকা ব্যয় হবে বলে জানা গেছে।
তাসমিম জানান, পরিবারের বর্তমান আর্থিক অবস্থায় এই ব্যয় বহন করা সম্ভব নয়। তাই তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন।
চিকিৎসা সহায়তা দিতে আগ্রহীরা নুসরাত জাহান তাসমিমের মোবাইল নম্বর ০১৭৪০-৭৫৩৫৪৭-এ যোগাযোগ করতে পারবেন।
তার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি, চিকিৎসকের সনদপত্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষিত রয়েছে।
তিনি তার জীবন বাঁচাতে সর্বস্তরের জনগণের কাছে আবেদন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০:১৪:২৩ ৩৯ বার পঠিত