ফরিদপুর জেলা প্রশাসন স্কুল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর জেলা প্রশাসন স্কুল পরিদর্শন করলেন জেলা প্রশাসক
সোমবার, ৮ জুন ২০২৬



ফরিদপুর জেলা প্রশাসন স্কুল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ফরিদপুর‌‌ জেলা প্রতিনিধি: ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম আজ ফরিদপুর জেলা প্রশাসন স্কুল পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান, পাঠদান কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ এবং সার্বিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
জেলা প্রশাসক বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার আহ্বান জানান এবং শিক্ষকদের শিক্ষার মানোন্নয়নে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:১৯:৫১   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ