সুমাইয়া আক্তার স্বপ্না হত্যার বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুমাইয়া আক্তার স্বপ্না হত্যার বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন
সোমবার, ৮ জুন ২০২৬



সুমাইয়া আক্তার স্বপ্না হত্যার বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে সুমাইয়া আক্তার স্বপ্নাকে অমানবিক ও নৃশংসভাবে হত্যার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টা ২০ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নিহত সুমাইয়া আক্তার স্বপ্নার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে নিহতের বাবা শেখ হান্নান অভিযোগ করেন, সদরপুর উপজেলার ঠেঙ্গামারী গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার স্বপ্নার সঙ্গে নগরকান্দা উপজেলার বাসাকাড়ী গ্রামের খায়ের মাতব্বর ওরফে মোহাম্মদ আরিফ মাতুব্বরের বিয়ে হয়। বিয়ের মাত্র ২৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।পরিবারের অভিযোগ, সুমাইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় তারা থানায় মামলা দায়ের করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুমাইয়া আক্তার স্বপ্নার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে এবং অভিযুক্ত খায়ের মাতব্বর ওরফে মোহাম্মদ আরিফ মাতুব্বরসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধন শেষে তারা প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯:২১:৫৪   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ