ফরিদপুরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন
সোমবার, ৮ জুন ২০২৬



ফরিদপুরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন

ফরিদপুর জেলা প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলমের নিয়োগের প্রতিবাদ এবং তার পদত্যাগের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাকিগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে নিয়োগপ্রাপ্ত খোরশেদ আলমকে পুনরায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা তারা অযৌক্তিক বলে দাবি করেন। তারা এ নিয়োগ বাতিল এবং খোরশেদ আলমের পদত্যাগের দাবি জানান।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ এস আলম গ্রুপের কাছ থেকে ফেরত আনার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে ইসলামী ব্যাংক যেন এস আলম গ্রুপ বা অন্য কোনো গোষ্ঠীর নিয়ন্ত্রণে না যায়, সে বিষয়েও সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৫১   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ