নারায়ণগঞ্জ সদরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ সদরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সোমবার, ৮ জুন ২০২৬



নারায়ণগঞ্জ সদরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রীর উদ্যোগে বাস্তবায়নাধীন “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা প্রকৌশলী (এলজিইডি, নারায়ণগঞ্জ সদর) ইয়াসির আরাফাতের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা প্রধানমন্ত্রীর এ পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুর গুণগত মান উন্নয়ন এবং বৈশ্বিক উষ্ণতা হ্রাসে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, বৃক্ষ মাটিক্ষয় রোধ, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও কার্যকর ভূমিকা রাখে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৮০ দিনের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১০ হাজার গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও এলজিইডি সমন্বিতভাবে কাজ করছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা, সড়কের পাশ এবং অন্যান্য উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

অনুষ্ঠানের শেষে সবাইকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ২৩:১০:২২   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ