![]()
মধুখালী প্রতিনিধি : মধুখালীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে বাল্য বিয়ে থেকে রক্ষা করলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত।
জানা যায়, ৮ জুন সোমবার মধুখালী উপজেলার দাড়িরপাড় ইসলামিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিয়া সুলতানার বিয়ের দিন ছিল। তার বাড়ি কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামে। পিতার নাম বাবলু সেক।
গোপনসূত্রে খবর পেয়ে সেখানে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় রিয়া খাতুন নামক ১৫ বছর ৫ মাস বয়সী নাবালিকার বিবাহের আয়োজন করায় নাবালিকার চাচা কবির শেখ নামক এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিবাহে আয়োজিত খাবার জব্দ করে কামালদিয়া এতিমখানা এবং মাকড়াইল এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩৫ ৪৯ বার পঠিত