চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ৯ জুন ২০২৬



চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নেজামপুর রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ জুন) সকালে নাচোল উপজেলার নেজামপুর রেলস্টেশনের প্লাটফরমের উত্তরে রেললাইনের ৩০৮/২ নম্বর পিলারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, রেলওয়ে ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনের এক টিকিট পরীক্ষক (টিটি) রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশীষ সরকার জানান, নেজামপুর রেলস্টেশনের প্লাটফরমের সামনে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫:০১:০৯   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
ডিএসসিসির মার্কেটে অবৈধ দোকান রাখা হবে না: আবদুস সালাম
চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার
ফরিদপুরের চৌধুরী বাড়ির ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর-১ আসনের দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে হালাল খাতে নতুন সম্ভাবনা রয়েছে : ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ