ডিএসসিসির মার্কেটে অবৈধ দোকান রাখা হবে না: আবদুস সালাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিএসসিসির মার্কেটে অবৈধ দোকান রাখা হবে না: আবদুস সালাম
মঙ্গলবার, ৯ জুন ২০২৬



ডিএসসিসির মার্কেটে অবৈধ দোকান রাখা হবে না: আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিজস্ব মালিকানাধীন মার্কেটগুলোতে কোনো ধরনের অবৈধ দোকান বা স্থাপনা রাখা হবে না বলে জানিয়েছেন দক্ষিণের প্রশাসক আবদুস সালাম।

মঙ্গলবার (৯ জুন) নগর ভবনে ডিএসসিসির মার্কেট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও ট্রেড লাইসেন্সসহ সার্বিক বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো দোকান চললে তা সিলগালা করে দেয়া হবে।

একইসঙ্গে দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে চলে আসা অবৈধ স্থাপনাগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের তাগিদ দেন তিনি।

হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স নিয়মিত পরিশোধের আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, নিয়ম মেনে ব্যবসা করলে সিটি করপোরেশন সব ধরনের আইনি সহযোগিতা দেবে।

এ ছাড়া, যাদের ট্যাক্স বকেয়া রয়েছে, তাদের ছাড় না দেয়ার কথাও জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৫:০৩:৫৪   ১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
ডিএসসিসির মার্কেটে অবৈধ দোকান রাখা হবে না: আবদুস সালাম
চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার
ফরিদপুরের চৌধুরী বাড়ির ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর-১ আসনের দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে হালাল খাতে নতুন সম্ভাবনা রয়েছে : ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ