পেরুকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল স্পেন

প্রথম পাতা » খেলাধুলা » পেরুকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল স্পেন
মঙ্গলবার, ৯ জুন ২০২৬



পেরুকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল স্পেন

বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে পেরুকে ৩-১ গোলে হারিয়েছে স্পেন। বাংলাদেশ সময় মঙ্গলবার (৯ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। ডি-বক্সের বাইরে থেকে নেয়া তার শক্তিশালী শট জালে জড়িয়ে গেলে দ্রুতই লিড পায় স্প্যানিশরা। গোলের পরও আক্রমণ চালিয়ে যেতে থাকে দলটি।

প্রথমার্ধের ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রি। ফেরান তরেসের ক্রস থেকে বল পেয়ে সহজেই গোল করেন বার্সেলোনার এই মিডফিল্ডার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল পায় তারা। ৫৩তম মিনিটে ইয়েরেমি পিনোর ক্রস ঠেকাতে গিয়ে ভুল করেন পেরুর গোলরক্ষক পেদ্রো গাইয়াসি। বল নিজের জালেই পাঠিয়ে দেন তিনি। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

তবে ৬৬তম মিনিটে একটি গোল শোধ করে পেরু। সতীর্থের পাস পেয়ে বক্সের বাইরে থেকে এগিয়ে এসে স্পেনের গোলরক্ষক ডেভিড রায়াকে পরাস্ত করেন ভেলেস।

এই জয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছাড়ল স্পেন। আগামী সোমবার (১৫ জুন) ‘এইচ’ গ্রুপে নবাগত কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দে লা ফুয়েন্তের দল। একই গ্রুপে স্পেনের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:২৪   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ