অলিসের হ্যাটট্রিকে দারুণ জয় ফ্রান্সের

প্রথম পাতা » খেলাধুলা » অলিসের হ্যাটট্রিকে দারুণ জয় ফ্রান্সের
মঙ্গলবার, ৯ জুন ২০২৬



অলিসের হ্যাটট্রিকে দারুণ জয় ফ্রান্সের

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। বায়ার্ন মিউনিখের তারকা মাইকেল অলিসের দুর্দান্ত হ্যাটট্রিকে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

সোমবার (৮ জুন) রাতে লিলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফরাসিরা। চার দিন আগে আইভরি কোস্টের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল দেশমের দলের।

প্রথম ১৫ মিনিটেই কয়েকটি ভালো সুযোগ তৈরি করেন এমবাপ্পে ও তার সতীর্থরা। তবে গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪৩তম মিনিটে জট খুলে দেন অলিসে। উসমান দেম্বেলের শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে কাছ থেকে জালে বল পাঠান তিনি।

বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠেন বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার। ৪৯তম মিনিটে দূরপাল্লার জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন অলিসে। ম্যাচের ৬৪তম মিনিটে প্যাট্রিক কেলি গোল করে ব্যবধান কমালেও স্বস্তি পায়নি সফরকারীরা।

৭৪তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে হ্যাটট্রিক পূর্ণ করেন অলিসে। জাতীয় দলের জার্সিতে এটি তার সপ্তম গোল, ম্যাচ সংখ্যা ১৭।

এই জয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পেল ফ্রান্স। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

এদিকে রাতের আরেক ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে জোড়া গোল করেছেন কোডি গাকপো।

বাংলাদেশ সময়: ১৬:১১:২০   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ