রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
বুধবার, ১০ জুন ২০২৬



রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

রাজশাহীর মোহনপুরে মালবাহী ট্রাক ও যাত্রী বোঝাই থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার খাড়ইল ত্রিমোহনী এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- নওগাঁর মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মারুফ হোসেন (৩৫)। তিনি কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নিহত অপর জনের (পুরুষ) পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে যাত্রী নিয়ে কেশরহাটের দিকে যাচ্ছিল মাহিন্দ্রাটি। যানটি খাড়ইল ত্রিমোহনী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক (নওগাঁ) থেকে আসা রাজশাহী অভিমুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ব্যাংক কর্মকর্তা মারুফ হোসেন মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত চারজনকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। বর্তমানে বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোদাচ্ছের হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহিন্দ্রাটি জব্দ করেছে। তবে ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় সেটিকে এখনো আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি চিহ্নিত করে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:০৪:১২   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে: আইনমন্ত্রী
গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ খান
রাজধানীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে টিকিট কেটে মাছ ধরার ধুম, ১৩ হাজার ৫’শ টাকায় তিন বড়শি।
বাগদান সারলেন অনুভব-অনুশকা, বিয়ে কবে?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ