কালকিনিতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি
বুধবার, ১০ জুন ২০২৬



কালকিনিতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

কাল‌কি‌নি ও ডাসার প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকায় মাদকের বিস্তার ও কথিত মাদক ব্যবসায়ীদের কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণ গোপালপুর অংশে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার কারণে সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে এবং যুবসমাজ বিপথগামী হচ্ছে। তারা বলেন, যারা মাদকের বিরুদ্ধে অবস্থান নেন বা প্রতিবাদ করেন, তাদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকার যুবক আল-আমিন সরদার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানালে তাকে মারধরের শিকার হতে হয়। এ ঘটনায় তিনি কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও মানববন্ধনে জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তুলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

বাংলাদেশ সময়: ২১:০২:২৩   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ