ফরিদপুরে গার্ডেনার্স এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে গার্ডেনার্স এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি
বুধবার, ১০ জুন ২০২৬



ফরিদপুরে গার্ডেনার্স এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফরিদপুর গার্ডেনার্স এসোসিয়েশন’।
আজ বুধবার সকাল ১০টায় ফরিদপুরের ময়েজউদ্দিন জেলা সরকারি গ্রন্থাগার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। সিনিয়র লাইব্রেরিয়ান জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ‌ ‌ গ্রন্থাগার চত্বরে বিভিন্ন প্রজাতির শোভা বর্ধনকারী ও পরিবেশবান্ধব গাছ রোপণ করা হয়।
কর্মসূচির আওতায় ৫০টি স্নেক প্লান্ট, ৪টি তাল পাম, ২টি ভ্যারিগেটেড আগাভে, ২০টি চাইনা টগর এবং ২০টি মিনি রঙ্গন গাছ রোপণ করা হয়। এছাড়া পরিবেশবান্ধব নিমের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নন্দ মজুমদার, মো. জাহাঙ্গীর আলম, রাকেশ মণ্ডল এবং ফরিদপুর গার্ডেনার্স এসোসিয়েশনের সভাপতি সাগর নন্দীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সভাপতি সাগর নন্দী। তিনি বলেন, “বসতবাড়ি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পতিত জমিতে শোভা বর্ধনকারী গাছের পাশাপাশি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ করা নির্মল পরিবেশ গঠনের জন্য অত্যন্ত জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে।”
বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে স্থানীয়রা এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১:০৬:১৭   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ