মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাম
বুধবার, ১০ জুন ২০২৬



মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাম

মধুখালী ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাম (আলট্রাসাউন্ড) মেশিন। বুধবার (১০ জুন) থেকে হাসপাতালটিতে আবারও আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে উপজেলার সাধারণ রোগীদের মধ্যে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আল্ট্রাসনোগ্রাম মেশিনটি অচল থাকায় রোগীদের বিভিন্ন পরীক্ষার জন্য উপজেলা সদর থেকে দূরে কিংবা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হতো। এতে সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হতো। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন এমন রোগীদের ভোগান্তি ছিল চরম। মেসিনটি পুনরায় সচল হওয়ায় এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই স্বল্প খরচে ও সহজে আল্ট্রাসনোগ্রাম সেবা পাচ্ছেন রোগীরা।
হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা জানান, দীর্ঘদিন পর এই গুরুত্বপূর্ণ সেবাটি চালু হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। আগে আল্ট্রাসনোগ্রাম করাতে বাইরে যেতে হতো, এতে অতিরিক্ত খরচের পাশাপাশি নানা ভোগান্তির শিকার হতে হতো। এখন হাসপাতালেই সেবা পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

মধুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এন্ড এফপিও ডাঃ আল আমিন সারোয়ার বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি সচল রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আল্ট্রাসনোগ্রাম মেশিন চালু হওয়ায় রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ ও মানসম্মত হবে বলে তারা আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১:১০:০৯   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ