জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬



জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির উপকরণ এবং নগদ টাকাসহ প্রদীপ দাস (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার বালিজুড়ী নামাপাড়া এলাকার রবিবাস বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিজুড়ী নামাপাড়ার ওই বাড়িতে একটি বিশেষ অভিযান চালায় মাদারগঞ্জ থানা পুলিশ।

অভিযানকালে বাড়িটি থেকে ৪১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (জাওয়া) এবং সাড়ে ৮ লিটার প্রস্তুতকৃত দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

এছাড়াও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করে পুলিশ।
মাদারগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত প্রদীপ দাস দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাকে মাদক মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:০৭   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ