অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬



অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারানোর কীর্তি গড়ল বাংলাদেশ।
ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে প্রতিপক্ষকে ৫ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

এক ম্যাচ হাতে রেখে পাওয়া সিরিজ জয়ের ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। মিরপুরে বৃষ্টি আইনে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ।

শুরুতে ধাক্কা খেলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে দেননি সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্ত।
দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে জয়ের গোড়াপত্তন করেন তারা। তবে ১২ রানের ব্যবধানে দুজনই ড্রেসিংরুমে ফেরেন। কাঁটায় কাঁটায় ৪২ রান করেন দুজনই।

শুরুটা ভালো করলেও ২১ রানের বেশি করতে পারেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।
অন্যদিকে প্রথম ওয়ানডের ম্যাচসেরা মোসাদ্দেক হোসেন সৈকত আজ ফেরেন ১৫ রানে। তাতে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষটায় আর কোনো বিপদ হতে দেননি তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়ে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়েন তারা। অধিনায়ক মিরাজ শেষটা করেন ছক্কা হাঁকিয়ে।
তার ২২ রানের বিপরীতে ৪০ রানে অপরাজিত থাকেন হৃদয়। তাতে ৩৬ বল বাকি রেখে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।

জয়ের অর্ধেক কাজ অবশ্য বোলাররাই সেরে রেখেছিলেন। বিশেষ করে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। দ্বিতীয় ওয়ানডে শুরু হতেই উইকেট বৃষ্টি নামিয়েছিলেন তারা। দুজনের পেস তোপে রানের খাতা খোলার আগেই ৩ ব্যাটার হারিয়ে বসে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত প্রতিপক্ষরা বৃষ্টি আইনে ১৯২ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে মারনাস লাবুশানে ও জাভিয়ের বার্টলেটের সৌজন্যে। তাদের মূল স্কোর ছিল ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান।

সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়েন লাবুশানে-বার্টলেট। বার্টলেটের ৫২ রানের বিপরীতে সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত থাকেন লাবুশানে। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন তাসকিন-মুস্তাফিজ। ২৭ রান খরচ করে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ।

এর আগে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে আগামী ১৪ জুন, মিরপুরেই।

বাংলাদেশ সময়: ২৩:১২:৪৫   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সেই গোলরক্ষক
বিশ্বকাপ ফাইনাল কি আবারও খেলা হবে? যা বললেন স্পেন তারকা
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ