সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
শুক্রবার, ১২ জুন ২০২৬



সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নতুন টিনশেড ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ভবনটির উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে সালথা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহসান খান, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের ক্রিয়া ও সংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, বিএনপি নেতা ছিদ্দিকুর রহমান তালুকদার, আছাদ মাতুব্বার, খন্দকার আজাদ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে সালথা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। নতুন ভবনের উদ্বোধনের মাধ্যমে সালথা প্রেসক্লাবের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা।

বাংলাদেশ সময়: ২১:১৬:৩৮   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ