সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
শুক্রবার, ১২ জুন ২০২৬



সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ার কাজকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং প্রযুক্তি নির্ভর সমাধান তৈরির দক্ষতা এবং যোগ্যতা গড়ে তুলতে শিক্ষা কারিকুলাম পুনর্গঠন করা হচ্ছে।

আজ শুক্রবার বরিশালের গৌরনদীতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের “স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী এ সব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এসিডিটি‘র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় মন্ত্রী আরো বলেন, সরকার এমন একটি কারিকুলাম করার চিন্তা করছে যেন একটি বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং প্রযুক্তি নির্ভর সমস্যা সমাধানের ক্ষমতা পাঠ্য পুস্তকে থাকে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মো. মাহবুব আলম, উপজেলা আইসিটি অফিসার বিপ্লব কুমার দেবনাথ, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গপ্রসাদ গাইন, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী বাঁধন সাহা এবং আগৈলঝাড়া কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী জ্যোতি সোম।

বাংলাদেশ সময়: ২১:২৪:৩৪   ১৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস
আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচপাম্প: প্রধানমন্ত্রী
​কালকিনি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদলির নির্দেশ
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ