ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু
শনিবার, ১৩ জুন ২০২৬



ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে শনিবার হতে সোমবার পর্যন্ত তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
নয়টি চিনিকলের কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা,সহ ব্যবস্থাপক ও উপব্যবস্থাপকদের নিয়ে ইন হাউজ প্রশিক্ষন-২০২৬ এর শনিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (শিল্প মন্ত্রণালয়) ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বে) এ কে এম বেনজামিন রিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএসএফআইসি’র প্রধান( সিপিই)ড. জেবুন নাহার ফেরদৌস। ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদের সভাপতিত্বে কোর্স পরিচালক ছিলেন বিএসএফআইসি’র ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক(ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও উন্নয়ন) সেলিনা আক্তার।

এ সময় বিএসএফআইসি’র মহাব্যবস্থাপক(মিলস ফার্ম) মো.শহিদুল ইসলাম,মহাব্যবস্থাপক(বীজ পরিদর্শণ) রওশন আরা আরজু,চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান,মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন,মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা,মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকাসহ চিনিকলের সংশ্লিষ্ট বিভাগের কর্মমকর্তাবৃন্দ। তিনদিন ব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব,চিনি শিল্পে বর্তমান অবস্থা ও উত্তোরণের উপায়, আখের সেচ প্রদানের প্রয়োজনীয়তা ,গুরুত্ব ও খরা প্রতিরোধে করনীয়, উন্নত কৃষিতাত্বিক ব্যবস্থাপনায় আখ চাষের গুরুত্ব,আখের জাত সনাক্তকরণ ও আখের জাতের উপর চিনি আহরণের হারের প্রভাব মূল্যায়ন,পরিচ্ছন্ন বীজ ব্যবহার ও এর গুরুত্ব,খামার ব্যবস্থাপনাও খামার ব্যবস্থাপকের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে নয়টি চিনিকলের মোট ত্রিশ জন প্রশিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আয়োজনে ও ফরিদপুর চিনিকলের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। আগামী সোমবার বিকালে প্রশিক্ষনের সমাপ্তি হবে।

বাংলাদেশ সময়: ১৪:২৩:০৮   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে টিকিট কেটে মাছ ধরার ধুম, ১৩ হাজার ৫’শ টাকায় তিন বড়শি।
বাগদান সারলেন অনুভব-অনুশকা, বিয়ে কবে?
অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
আমরা সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
দেশের পর্যটনকে খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার: পর্যটনমন্ত্রী
ফরিদপুরে মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সদরপুরে ফুটবল খেলা উদ্বোধন করলেন এমপি বাবুল
গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ