প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
শনিবার, ১৩ জুন ২০২৬



প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় গোন্দারদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত,পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ফকির,সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. তারিকুল ইসলাম এনামুল,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশগঠনে সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৮:১৯:৩০   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ