কালকিনিতে দেশব‌্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে দেশব‌্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
শনিবার, ১৩ জুন ২০২৬



কালকিনিতে দেশব‌্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

কালকিনি ও ডাসার প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
​

আজ শনিবার (১৩ জুন) দুপুরে কালকিনি উপজেলা পুকুরের দক্ষিণ পাড়ে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল আরেফীন।
​

জাতীয় পর্যায়ের এই মেগা প্রকল্পের আওতায় প্রতি বছর দেশজুড়ে গড়ে ৫ কোটি চারা রোপণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে নির্দিষ্ট প্রকল্পের আওতায় প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৫ কোটি টাকা।
​

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, “জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়তে সরকারের এই উদ্যোগকে সফল করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”
​

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ডেপুটি রেঞ্জার ও উপজেলা বন কর্মকর্তা মো. আক্তার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি, বিআরডিপির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, পৌর ছাত্রদল নেতা হাসান হাওলাদার এবং বাগান মালী সিরাজ বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানে বক্তারা উপজেলার সর্বস্তরের জনগণকে অন্তত একটি করে ফলজ, বনজ বা ঔষধি গাছের চারা রোপণ করার এবং তা পরিচর্যা করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮:২২:০৪   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ