জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শনিবার, ১৩ জুন ২০২৬



জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ অভিযানে শহরের মৃধাপাড়া এলাকা থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ ৪০ হাজার টাকা।

​গ্রেপ্তারকৃতরা হলেন—শেরপুর সদর থানার কুসুমহাটি (কৃষ্ণপুর উত্তরপাড়া) এলাকার মৃত হাশর আলীর মেয়ে খোদেজা বেগম (৪০) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার মৃত আজগর আলীর মেয়ে মোছাঃ বুলবুলি (৫৮)।

​পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় মরহুম শাহজাহানের ছেলে শামছুল হুদা সেলিমের হাফ-বিল্ডিং বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন খোদেজা বেগমসহ কয়েকজন। মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ও জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে, শনিবার (১৩ জুন) ভোরে জামালপুর সদর থানার পুলিশ ওই বাসায় তল্লাশি চালায়।

​তল্লাশিকালে খোদেজা বেগমের কক্ষ থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তায় নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় থেকে ক্রেতা হিসেবে আসা মোছাঃ বুলবুলিকে গ্রেপ্তার করে পুলিশ।

​জামালপুর সদর থানার ওসি মো: নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোদেজা বেগম গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা এবং বুলবুলি তা ক্রয়ের উদ্দেশ্যে সেখানে আসার কথা স্বীকার করেছেন। খোদেজা বেগমের বিরুদ্ধে শেরপুর সদর থানায় আরও একটি মাদক মামলা চলমান রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:২৩   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে বেশি দামে পেট্রোল বিক্রি করায় দোকানিকে জরিমানা
পুনঃনিয়োগ পেলেন জামালপুরের কৃতি সন্তান অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হুমায়ুন করিম সিদ্দিক
কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে সরকার: মীর শাহে আলম
শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী
বলিউড কাঁপানো হত্যাকাণ্ডের ভয়াবহ কাহিনি বন্ধুত্বের ফাঁদ, সম্পত্তি দখলের ষড়যন্ত্র, তারপর নৃশংস হত্যা
ছবির শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ