প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
শনিবার, ১৩ জুন ২০২৬



প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাড়ে ৪ লাখ স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪-তলা বিশিষ্ট বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধনকালে তিনি আজ এ কথা বলেন।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে সরকার কাজ করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী জুলাইয়ে দেশের প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হবে। এছাড়া শিক্ষার মানোন্নয়নে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের পাশাপাশি খেলাধুলা ও বিতর্ক ক্লাব চালুর ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী শিগগিরই সারা দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ চালু করা হবে।

শিক্ষা মন্ত্রী বলেন, শিক্ষা মানেই সারাদিন বই পড়া ও জিপিএ-৫ পাওয়া নয়। শিক্ষা হতে হবে আনন্দময়। এজন্য সরকার ইতোমধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন ও সংশোধন কার্যক্রম শুরু করেছে। এছাড়া, দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করতে তৃতীয় ভাষা শিক্ষা চালুসহ কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।

এ সময় তিনি জানান, শত বছরের পুরোনো স্কুলগুলোকে জাতীয়করণের বিষয়ে নীতিমালা প্রণয়নের একটি পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

সোনারগাঁ উপজেলায় নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়টির সভাপতি ড. নুসরাত ফাতেমা স্বাগত বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:৪৬:০১   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ